মিজোরামের ছোট্ট মেয়ের কণ্ঠে ভেসে উঠল ‘বন্দেমাতরম’ ধ্বনি, মুগ্ধ হয়ে গানের ভিডিও রিটুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বয়স মাত্র ৪ বছর, পরিষ্কার বুলিও ফোটেনি হয়ত, কিন্তু তার মধ্যেই ‘বন্দেমাতরম’ গান গেয়ে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে মিজোরামের এই খুদে। তার গানে মোহিত হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ছোট্ট মিজো-কন্যার গানের প্রশংসায় পঞ্চমুখ মোদী। গতকাল রাতে এই গানের ভিডিও রিটুইট করে ভূয়সী প্রশংসা করেন তিনি।

মিজোরামের এই ছোট্ট খুদের নাম এসথার হনমতে। মাত্র ৪ বছর বয়সেই তার গলায় শোনা গিয়েছে ‘বন্দেমাতরম’ গান। প্রথমে তার এই গানের ভিডিও শেয়ার করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গ। পরে এই গানের প্রশংসা করে তা রিটুইট করেন প্রধানমন্ত্রী। ক্যাপশন দেন “অভূতপূর্ব ও প্রশংসনীয়”। ছোট্ট এসথারের এই গানে তিনি গর্বিত, এও নিজের টুইটে জানান মোদী।

https://twitter.com/narendramodi/status/1322594037308616704

এই একরত্তি মেয়ে এসথারের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তার এই চ্যানেলে নিয়মিত ৭০ থেকে ৮০ হাজার মানুষ তার ভিডিও দেখেন। গত ২৫শে অক্টোবর এই গানটি তার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। সাদা জামা, কালো শার্ট ও কলারের একটি রিবন লাগিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গাইতে দেখা গেছে এসথারকে। এখনও পর্যন্ত প্রায় ৩৩ লক্ষ ৬৭ হাজার মানুষ তার এই গানের ভিডিওটি দেখেছেন। ভিডিওটি পোস্ট করার পরে ভাইরাল হয়ে যায়। প্রচুর পরিমাণে শেয়ারও হয়েছে এই গানটি। এসথারের এই গানের সঙ্গে সঙ্গে জনতার মন কেড়েছে গানের ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনও। সেখানে লেখা হয়েছে “প্রিয় ভাই বোনেরা, ভারতীয় হিসেবে গর্ববোধ করুন। এটা ভালোবাসা, যত্ন ও স্নেহের দেশ। এখানে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাচুর্য রয়েছে”।

RELATED Articles