গুরুতর অসুস্থ ‘মোহর’-এর শঙ্খ স্যার ওরফে প্রতীক সেন, অনিয়মিত রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি

এমনিই করোনা পরিস্থিতিতে চারিদিকে দুঃসংবাদ, তার উপর নতুন করে ফের এক দুঃসংবাদ এল টলিপাড়ার জন্য। জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর শুনে উদ্বেগ বেড়েছে টলিপাড়ায়।

সংবাদ সূত্রের খবর, অনিয়মিত রক্তচাপের জেরেই এই অসুস্থতা। তার অনিয়মিত রক্তচাপের সমস্যা বহুদিনেরই। লক্ষ্মীপুজোর কারণে দুদিন ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জানা গিয়েছে, বাড়িতেই অনিয়মিত রক্তচাপের জন্য অসুস্থ বোধ করতে থাকেন প্রতীক। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতও তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে ইতিমধ্যেই তার অনেকগুলি পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ হাসপাতাল থেকে তার শারীরিক অবস্থার খুঁটিনাটি জানা যাবে।

প্রতীকের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তমহল ও টলিপাড়ার অনেকেই। বর্তমানে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মোহর’-এ অভিনয় শঙ্খ স্যারের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন। চেনা ছক থেকে বেরিয়ে শিক্ষক-ছাত্রীর প্রেমকাহিনী নজর কেড়েছে দর্শকের। টিআরপির দিক থেকে উঁচুর দিকেই রয়েছে এই ধারাবাহিক। এর আগে ‘খোকাবাবু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন প্রতীক। এ ছাড়াও, ইতিমধ্যেই ‘চল কুন্তল’ নামের একটি ছবিতে অভিনয় করে বড় পর্দার রাস্তাও প্রশস্ত করে রেখেছেন অভিনেতা।

আরও অন্যান্য খবর