বিয়ের বয়স নয়, এবার থেকে প্রাপ্তবয়স্ক হলেই লিভ-ইন সম্পর্কে যেতে পারবেন কাপলরা! আজ এমনই যুগান্তকারী রায় দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা আদালত।
পাঞ্জাব ও হরিয়ানা শীর্ষ আদালতে আজ কুড়ি বছরের এক তরুণ এবং উনিশ বছরের এক তরুণীর সম্পর্কের বৈধতা নিয়ে একটি মামলায় এই ইতিহাস সৃষ্টিকারী রায় দিলেন বিচারকরা।
জাস্টিস অলকা সারিনের বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে,আইনি পরিসীমাকে মান্যতা দিয়ে এই যে কোন কাপলের তাদের নিজেদের মত করে জীবন যাপনের অধিকার রয়েছে। সমাজ কখনো ঠিক করে দিতে পারে না কোন ব্যক্তি কীভাবে জীবন যাপন করবেন।সংবিধান প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতাকে সুরক্ষিত করে। কোন মানুষ যখন অন্য একজন মানুষকে জীবনসঙ্গী বেছে নেয় তখন সেটি তার ব্যক্তিস্বাধীনতার মধ্যেই পড়ে। বাবা-মায়েরাও প্রাপ্তবয়স্ক সন্তানকে এই বিষয়ে জোর করতে পারেন না।
এমনটাই জানিয়েছে আদালত। প্রায় সকলেই আদালতের এই যুগান্তকারী রায়কে স্বাগত জানালেও বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠে গিয়েছে। অপ্রাপ্তবয়স্ক কাপলরা লিভ-ইন করতে শুরু করলে যদি তাদের প্রাপ্তমনস্কতার অভাবে কোনও বিপদ হয় তাহলে তার দায় কে নেবে? উঠছে সেই প্রশ্নই, যার জবাব এখনো কিন্তু কেউ দিতে পারছে না।





