ফের কাশ্মীরে নাশকতার জাল বানচাল। ভূস্বর্গে গত এপ্রিল থেকে মাঝে মধ্যেই জঙ্গি হামলা, বেআইনি অস্ত্র পাচার এর খবর শোনা যাচ্ছে। এবার কাশ্মীর উপত্যকায় অস্ত্র পাচারের চেষ্টা সম্পূর্ণ ভেস্তে দিল পাঞ্জাব পুলিশ। কিছু আগ্নেয়াস্ত্র লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর কাছে পাঠানোর সময়ই তা পাঠানকোট থেকে উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে নতুন কোনো হামলার জন্য অস্ত্রগুলো আমদানি করছিল লস্কর-ই-তৈবা। পাঞ্জাব পুলিশের দুই কর্মী আমির হুসেন ওয়ানি ও ওয়াসিম হাসান ওয়ানি ২লস্কর অপারেটিভকে গ্রেফতার করেছে ।
এক বেসরকারী সংবাদমাধ্যমের সূত্র ধরে জানা গেছে, ধৃতদের কাছ থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড এবং কিছু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন ও ৬০টি কার্তুজ রয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্তরা প্রায়ই পাঞ্জাব থেকে কাশ্মীর উপত্যকায় বেআইনিভাবে অস্ত্র পাচার করত। অমৃতসর-জম্মু হাইওয়ে থেকে দু’জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে, অমৃতসরে মকবুলপুরা-বল্লা রোড সংলগ্ন সব্জিবাজারের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে তারা এই অস্ত্র সংগ্রহ করে।এরপর সেগুলিকে ট্রাকের মধ্যে সব্জির মধ্যে লুকিয়ে সেগুলির বেআইনি পাচার চলে। ধৃতেরা এই অস্ত্র পৌঁছানোর বিনিময় ২০ লক্ষ টাকা পায় বলেও দাবি করেছে পাঞ্জাব পুলিশ।





