২৮৪ বছর পর থমকে গেলো পুরীর ঐতিহ্যবাহী রথের চাকা! বাতিল হলো রথযাত্রা! করোনা আবহে কঠোর রায় শীর্ষ আদালতের!

প্রতিবছর পুরীর রথকে কেন্দ্র করে ভক্তসমাগম হয় দেখার মতো। তবে এই বছরটা অন্য সবকিছুর থেকে আলাদা। বিশ্বে ত্রাস সৃষ্টিকারী করোনার আতঙ্কে থমকে গেছে মানব জীবন। ২৮৪ বছর পর এবার থমকে দাঁড়ালো পুরীর ঐতিহ্যবাহী রথের চাকাও। লাখো লাখো ভক্তের মনে কষ্ট দিয়ে দেশের সর্বোচ্চ আদালত নিজেদের সিদ্ধান্ত জানালো। এইবছর পুরীতে হবেনা রথযাত্রা। আগামী ২৩শে জুন পুরীতে রথযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশে তা বাতিল হয়ে যাচ্ছে।

https://twitter.com/PTI_News/status/1273519162216734721?s=20

সুপ্রিমকোর্ট কারণ জানিয়ে বলেছে পুরীতে রথযাত্রা হলে ভক্ত সমাগম হবেই। আর তার ফলে করোনার আতঙ্ক আর‌ও বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে করোনা সংক্রমনের সংখ্যাও। আর তাই ভক্ত সমাগম এড়াতেই এই বছরের মতো বাতিল হয়ে যাচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা।

https://twitter.com/PBNS_India/status/1273518900303577088?s=20

প্রতি বছর এই সময় পুরীতে ভিড় হয় চোখে পড়ার মতো। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার ছবি মানব চক্ষুতে দেখার জন্য ভিড় করেন দেশ- বিদেশের অগণিত মানুষ। আরি ভক্ত সমাগম কে কেন্দ্র করেই পর্যটন ও ভালো লাভ করে নেয় ওড়িশায়। তবে এবার মানুষের সব রকম আবেগ, ইচ্ছে, আনন্দ তে জল ঢেলেছে এক ক্ষুদ্র মারণ জীবাণু। মানুষ তো দূরের কথা যার হাত থেকে রেহাই পাচ্ছে না ।

২৮৪ বছর পর থমকে গেলো পুরীর ঐতিহ্যবাহী রথের চাকা! বাতিল হলো রথযাত্রা! করোনা আবহে কঠোর রায় শীর্ষ আদালতের!

তবে একটি সূত্র জানাচ্ছে পুরীর মন্দিরের ভেতরে এই বছর রথযাত্রা পালন হবে। অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে পূজা অর্চনা করা হবে। যেখানে ভক্তের প্রবেশাধিকার নিষিদ্ধ।

RELATED Articles

Leave a Comment