প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি তহবিলের টাকায় কেনা হচ্ছে নিম্নমানের ভেন্টিলেটর। তীব্র অভিযোগ রাহুল গান্ধীর! PM CARES অর্থাৎ জরুরি পরিস্থিতিতে নাগরিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী এই তহবিল তৈরি করেন। আর সেই নিয়েই গান্ধী পরিবারের আক্রমণের মুখে প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদীর সরকার সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে দ্বিধাবোধ করছে না। রবিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল।
#PMCares opacity is:
1. Putting Indian lives at risk.
2. Ensuring public money is used to buy sub-standard products.#BJPfailsCoronaFighthttps://t.co/6lIAPH0SJL— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2020
মে মাসেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় PM CARES তহবিল থেকে ২ হাজার কোটি টাকা খরচ করে করোনা চিকিৎসার ভেন্টিলেটর কেনা হবে। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, সরকার যে পরিমাণ ভেন্টিলেটর কেনার দাবি করছিল, তার বেশিরভাগই এখনও কেনা হয়ে ওঠেনি। পাশাপাশি যেগুলো কেনা হয়েছে, সেগুলোও নিম্নমানের। রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খোদ সোনিয়া পুত্র দাবি করেছেন, PM CARES তহবিল ব্যবহারে কেন্দ্রের অস্বচ্ছতা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তিনি বলেছেন, ”সরকার PM CARES-এর মাধ্যমে দুটি জিনিস নিশ্চিত করেছে। এক, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। দুই সাধারণ মানুষের টাকায় নিম্নমানের চিকিৎসা সামগ্রী কেনা হচ্ছে।”
তবে রাহুল একা নন, ভেন্টিলেটর দুর্নীতির অভিযোগ তুলে কোমড় বেঁধে নেমেছে পুরো কংগ্রেস নেতৃত্বই। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেছেন, “একটা বড়সড় ভেন্টিলেটর দুর্নীতি চলছে। ২০০০ কোটি টাকার বিনিময়ে যে ৫০ হাজার ভেন্টিলেটর কেনার কথা ছিল, ২৩ জুন পর্যন্ত তার মধ্যে মাত্র ১ হাজার ৩৪০টি এসে পৌঁছেছে। এর জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। তাছাড়া ভেন্টিলেটরগুলি নিম্নমানের।” কংগ্রেসের আরেক মুখপাত্র প্রফেসর গৌরব বল্লভও একই অভিযোগ করেছেন।





