সরকারের বিরুদ্ধে সুর চরালেই দোষী বলে দাগা হবে! ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই মোদীর প্রিয় বন্ধু, কেন্দ্রের বিরুদ্ধে শ্লেষাত্মক মন্তব্য রাহুল গান্ধীর

আজ দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের ২০তম দিন। বিভিন্ন দফায় বৈঠক হলেও এখন‌ও পর্যন্ত মেলেনি কোন‌ও সমাধান সূত্র। উপরন্ত বাড়ছে ক্ষোভ জোরদার হচ্ছে আন্দোলন।
কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ জোরালো করলেন রাহুল গান্ধী! গতকালই কংগ্রেসের তরফে কেন্দ্রকে আক্রমণ করে বলা হয়েছিল, নির্বাচনে অর্থ সাহায্যকারীদের হাত ছেড়ে এবার কৃষকদের হাত ধরা উচিত সরকারের।
আর আজ ফের আক্রমণের সুর চড়াল কংগ্রেস হাইকমান্ড। এবার নেতৃত্বে রাহুল!
যাঁরাই সরকারের বিরুদ্ধে গলা চড়াবে তাঁদেরই শত্রু বলে দেগে দেওয়া হবে। কেবল ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই মোদী সরকারের প্রিয় বন্ধু। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে টুইটারে এমনই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন সনিয়া পুত্র।
নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে ঠিক কী লিখেছেন রাহুল গান্ধী? টুইটে শ্লেষাত্মক মন্তব্য করেন তিনি। লেখেন, “মোদী সরকারের কাছে বিরোধী মতের ছাত্রছাত্রীরা দেশবিরোধী। সচেতন নাগরিকরা আরবান নকশাল। পরিযায়ী শ্রমিকরা কোভিড বাহক। ধর্ষিতারা কেউ নন। প্রতিবাদী কৃষকরা খলিস্তানি। এবং ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই তাদের প্রিয় বন্ধু।”
গতকালও একই ধরনের অভিযোগ তুলেছিল কংগ্রেস। ৩২টি কৃষি সংগঠনের নেতারা কাল দিনভর অনশন করেন কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে। তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, “৭৩ বছরে প্রথমবার দেশের কৃষকরা এমন অনশন ধর্মঘট করলেন। আর কত ‘আচ্ছে দিন’ দেখাবেন মোদীজি?”

RELATED Articles