শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হলো রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের। পরিস্থিতি স্বাভাবিক নেই, বক্তব্য রাহুলেও।

শনিবার সকালেই দিল্লি থেকে দোটানা নিয়ে কাশ্মীরের শ্রীনগরের বিমান ধরেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বিরোধী দলের একঝাঁক নেতারা। কিন্তু শ্রীনগর শহরেই ঢুকতে দেওয়া হলোনা তাদের। বিমানবন্দর থেকেই ফের দিল্লিতে ফিরে এলেন তাঁরা।

 

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর কেন্দ্রীয় সরকার বারবারই বলে এসেছে যে জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি আদৌ স্বাভাবিক রয়েছে কীনা তা দেখতেই এদিন শ্রীনগরের পথে পা বাড়ান রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, সিপিএম এর সীতারাম ইয়েচুরি, তৃনমূলের দীনেশ ত্রিবেদী সহ অনেক বিরোধী দলগুলোর নেতারা৷ কিন্তু অভিযোগ যে শ্রীনগর বিমানবন্দর থেকে শহরে আর প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী জানিয়েছেন যে, জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নেই৷ আর তাই বিরোধীদের ইচ্ছে করে সরকার আটকে দিচ্ছে৷ যদিও কাশ্মীরের প্রশাসনের তরফে আগেই বিরোধী নেতাদের অনুরোধ করা হয়েছিল যাতে তাঁরা না আসেন, কারণ তাঁরা এলে উপত্যকার শান্তি বিঘ্নিত হতে পারে। এই প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য যে, উপত্যকায় শান্তি থাকলে বিরোধীদের প্রবেশ করতে দেওয়া হলোনা কেনো? বিরোধীরা সেখানে সরকার বিরোধী প্রচারে জাননি, তাঁরা গিয়েছিলেন শুধুমাত্র পরিস্থিতি খতিয়ে দেখে সরকারকে সাহায্য করতে৷ বিরোধীদের এভাবে বিমানবন্দরে আটকে দেওয়াটিকে বিরোধীরা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক তকমা দিয়ে ইতিমধ্যেই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।

আরও অন্যান্য খবর