ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন শোভন, সুরক্ষা পাচ্ছেন বৈশাখীও।

অনেক টানাপোড়েনের পর গত বুধবার বিজেপিতে যোগ দিয়েছিলেন একদা তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়, তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ এরপরই শোভন চট্টোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি, তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এরপরই শোভবেন সেই আবেদন মঞ্জুর করে তাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।

 

শোভন চট্টোপাধ্যায়ের মতে, তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের মুখোশ খুলে দেওয়াতে রাজ্য তৃণমূল তাঁর ওপর রীতিমতো ক্ষেপে রয়েছে৷ তাই বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে তিনি কলকাতা ফিরলে তাঁর ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন শোভন। এই আশঙ্কাতেই গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আবেদন করেন শোভন। সেই আবেদন মঞ্জুর করেই শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্র।

শাসকদলে থাকার সময়ে রাজ্যই নিরাপত্তা দিত শোভনকে। তবে এবারে রাজ্য আর তাকে নিরাপত্তা দেবেনা। তাই প্রাণ নাশের আশঙ্কায় নিরাপত্তা চান তিনি৷ কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা। এই ব্যবস্থায় মোট ১১ জন কমান্ডো শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷ শোভনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা পেতে চলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷

আরও অন্যান্য খবর