জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে পাক সরকার। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বারবারই দিচ্ছেন যুদ্ধের হুমকি৷ এমতাবস্থায়, ভারতের হয় পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আজ পোখরানে দাঁড়িয়ে রাজনাথ সিং পাকিস্তানকে সতর্ক করে বলেন যে, এখনও পরমাণু অস্ত্র বিষয়ক ব্যাপারে প্রথম ব্যবহার নীতিতে চলে না ভারত, তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতিও বদলাতে পারে।
আজ রাজস্থানের পোখরানে সেনা মহড়া অনুষ্ঠানের সমাপ্তি দিনে হাজির ছিলেন রাজনাথ। অপরদিকে আজ প্রাক্তণ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যু বার্ষিকী৷ রাজনাথের কথায় অটল বিহারী বাজপেয়ী ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাক্ষী থেকেছে এই পোখরান। তাই পোখরানেই আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজনাথ সিং।






