আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা তারপরেই ৫০০ বছরের প্রতীক্ষার অবসান। শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও আরএসএসের সংঘ চালক মোহন ভাগবত, রাম মন্দির ট্রাস্ট প্রধান নৃত্যগোপাল দাস, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
কীরকম সেজে উঠেছেন রামলালা?
জানা গিয়েছে তার পোশাকে নয়টি রত্ন খচিত রয়েছে। তাঁর জন্য দুই সেট পোশাক বানানো হয়েছে। একটির রং কমলা ও অন্যটির রং সবুজ।
শঙ্করলাল ও ভগবত লাল পাহাড়ি নামে দুই ভাই বহুযুগ ধরে রামলালার পোশাক সেলাই করে আসছেন। শঙ্করলাল জানালেন যে, পোশাক গুলি বানানো হয়েছে মখমল কাপড় দিয়ে। আসলে রামলালা তো ভগবান শ্রী রামের শিশুবেলার রূপ। সবুজ রঙের পোশাকটি বানানো হয়েছে দিন ভিত্তিক পোশাকের কথা মাথায় রেখে। কমলা রঙের পোশাকটি বানানো হয়েছে কারণ কমলা রং শুভ বলে। তিনি আরও জানালেন যে, এইদিন রামলালা কে প্রথমে সবুজ রঙের পোশাক পরানো হবে। তারপরে কমলা রঙের পোশাকটি পরানো হবে।

রবিবারেই পোশাকগুলি রাম মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন যে, ভগবান শ্রী রাম প্রত্যেকদিন একটি নির্দিষ্ট রঙের পোশাক পরেন। সোমবার সাদা রঙের পোশাক, মঙ্গলবার লাল রঙের পোশাক ও আজ বুধবার তিনি সবুজ রঙের পোশাক পরবেন।
https://twitter.com/ANI/status/1290858523606188033
বৃহস্পতিবার রামলালাকে হলুদ রঙের পোশাক পরানো হয়, শুক্রবার ক্রিম রঙের পোশাক পরানো হয়, শনিবার রামলালা সাজেন নীল রঙের পোশাকে। রবিবার রামলালাকে গোলাপী রঙের পোশাক পরানো হয়।





