বাংলার মাটি, বাংলার জল পুণ্য হউক, পূণ্য হউক হে ভগবান। বাংলার জল মাটি যে পবিত্র ও পুণ্য একথা সকলেই মানেন। আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জল ও মাটি পৌঁছেছে। জল-মাটি গিয়েছে বাংলার পুণ্যভূমি থেকেও।
এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলার কোন কোন স্থান থেকে জল ও মাটি গিয়েছে অযোধ্যায়।
১. বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা প্রাচীন মায়াপুরের জল ও মাটি গাড়ি করে নিয়ে গিয়েছেন অযোধ্যায়।
২. কোচবিহারের মদনমোহন মন্দির ও বাণেশ্বর শিব মন্দির থেকে জল মাটি নিয়ে যাওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে।
৩. হোম যজ্ঞের পর তারাপীঠ থেকে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর জন্য জল ও মাটি নিয়ে যাওয়া হয়েছে।
৪. পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড এবং লহরিয়া শিব মন্দির থেকে মাটি নিয়ে যাওয়া হয়েছে ভূমিপুজোর জন্য।
৫. ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পবিত্র মাটি এবং কামনা সাগরের জল বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা অযোধ্যায় নিয়ে গিয়েছেন।
৬. হুগলির ত্রিবেণীতে সরস্বতী, গঙ্গা ও কুন্তী নদীর সঙ্গমস্থল রয়েছে সেখান থেকেও জল ও মাটি অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।





