আচমকাই এল দুঃসংবাদ! হাসপাতালে ভর্তি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন তিনি। ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রতন টাটা।
জানা গিয়েচগে, রবিবার মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ত্রন টাটা। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর থেকেই তাঁর অসুস্থতা নিয়ে নানান পোস্ট দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। নানান গুজব ছড়াতে থাকে।
তবে সেই সব গুজবের জবাব দিয়েছেন রতন টাটা নিজেই। তিনি জানান, কোনও উদ্বেগের কারণ নেই। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। রতন টাটা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ করার কিছু নেই। তিনি লেখেন, “বয়ঃজনিত শারীরিক সমস্যার পরীক্ষা করাতে হাসপাতালে এসেছি। আমার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে বলে জানতে পারলাম। তবে তাতে যা দাবী করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের যোগ নেই। উদ্বেগের কোনও কারণ নেই। আমি সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করব”।
সূত্রের খবর, বিশিষ্ট বিশেষজ্ঞরা চিকিৎসা করছেন রতন টাটার। তবে তাঁর ঠিক কী অসুস্থতা, সেই বিষয়ে কোনও তথ্য এখনও মেলেনি।
আরও পড়ুনঃ পুজোর সময় বড় দুঃসংবাদ! না দেখেই কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ, মৃত্যু কয়লাখনির ৭ শ্রমিকের, বাড়তে পারে মৃত্যু সংখ্যা
প্রসঙ্গত, ১৯৯১ থেকে ২০১২ পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। পরবর্তীতে ফের ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ২০০০ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন রতন টাটা। এরপর ২০০৮ সালে পান পদ্মবিভূষণ সম্মান।





