গত শুক্রবার স্বঘোষিত ধার্মিক সাংবাদিক ও এনডিটিভি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ এডিটর রবীশ কুমার একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওর মাধ্যমে তিনি হাথওয়ে কেবল নেটওয়ার্কের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন। তাঁর অভিযোগ, এই কেবল নেটওয়ার্ক তাদের প্যাকেজ থেকে এনডিটিভি চ্যানেলকে বাদ দেওয়া হয়েছে।
এই ভিডিওতে রবীশ কুমার বলেন যে ইচ্ছাকৃতভাবে হাথওয়ে নেটওয়ার্ক এই কাজটি করেছে। তাঁর অভিযোগ, এনডিটিভি চ্যানেলের বিরুদ্ধে বড়সড় চক্রান্ত চালানো হচ্ছে যাতে এই চ্যানেলের নানান খবর সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে। তিনি এও বলেন যে এনডিটিভি বেশ কঠোরতার সঙ্গে নানান অনুষ্ঠান করে, কিন্তু সেই অনুষ্ঠান যাতে মানুষ না দেখতে পারে এই জন্য চক্রান্ত করা হচ্ছে।
রবীশ কুমার এই ভিডিওতে এও বলেন যে এনডিটিভি অন্যান্য চ্যানেলের থেকে আলাদা। তিনি ও তাঁর টিম যথেষ্ট দৃঢ়তার সঙ্গে তাঁর প্রাইম টাইম শো অনুষ্ঠানটি সকলের সামনে নিয়ে আসেন। এরপর অন্যান্য খবরের চ্যানেলের সঙ্গে নিজের চ্যানেলের তুলনা টেনে তিনি বলেন যে অন্যান্য খবরের চ্যানেল নানান বিশেষজ্ঞদের মধ্যে তর্ক-বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে রীতিমতো একটি যুদ্ধের আয়োজন করে। তিনি এও বলেন যে বাকী সব সংবাদমাধ্যম লক্ষ লক্ষ ভারতীয়ের গণতন্ত্রের স্বপ্নকে বলি দিচ্ছে।
.@ndtvindia has been removed by @HathwayCableTV from some popular packs. Watch Ravish Kumar's message to our viewers. pic.twitter.com/hTpZVTzch8
— NDTV (@ndtv) September 3, 2021
তবে এনডিটিভির সঞ্চালক এই বিষয়টিকে চক্রান্তের পর্যায়ে নিয়ে গেলেও আদপে তা নয়। কারণ এদিকে এনডিটিভি নিজেই এটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে হাথওয়ে নেটওয়ার্কের কিছু কিছু প্যাকেজ থেকে এই চ্যানেল বাদ দেওয়া হয়েছে। এর অর্থ এনডিটিভি এখনও হাথওয়ে নেটওয়ার্কে রয়েছে।
এনডিটিভি চ্যানেলকে হাথওয়ে নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়নি। বরং, কিছু কিছু প্যাকেজ থেকে বাদ দেওয়া হয়েছে। তাই রবীশ কুমারের এই অভিযোগ সম্পূর্ণ অমূলক। সাধারণ মানুষ চাইলেই এই চ্যানেলকে আলাদা করে সাবস্ক্রাইব করে দেখতেই পারেন। তাতে কম সমস্যা নেই।





