জনগণের রাস্তায় তৈরি করা যাবে না মন্দির-মসজিদ-গির্জা! অন্যথায় ভেঙে ফেলা হবে, নির্দেশিকা যোগী সরকারের

ফের এক অভিনব সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। আমজনতার পয়সায় তৈরি রাস্তায় এবার থেকে নির্মাণ করা যাবে না কোনরকম ধর্মীয় স্থাপত্য। সিদ্ধান্ত নিলেও যোগী সরকার।

গলি, রাস্তা, ফুটপাথ বা বড় হাইওয়ের উপর তৈরী করা যাবে না কোনও মন্দির-মসজিদ-গির্জা। একইসঙ্গে জানানো হয়েছে, যদি জনগণের রাস্তায় এই ধরণের ধর্মীয় নির্মাণ তৈরি হয় তবে তা ভেঙে ফেলা হবে।

কেবলমাত্র ২০১১ সালের ১লা জানুয়ারির পর থেকে তৈরী হওয়া এই ধরণের নির্মাণের ক্ষেত্রেই প্রযোজ্য এই নিষেধাজ্ঞা।

পাশাপাশি ১লা জানুয়ারি ২০১১-র আগে রাস্তার উপর নির্মিত এধরণের সকল ধর্মীয় নির্মাণের ক্ষেত্রেও জারি হয়েছে নির্দেশিকা। আগামী ৬ মাসের মধ্যে তা সেই ধর্মাবলম্বীদের নিজস্ব জমিতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে যোগী সরকার।

উল্লেখ্য রাস্তা, রাজ্য ও জাতীয় সড়কে এই ধরণের নির্মাণ যাতে না হয় সেই দিকে রাখা হবে কড়া নজরদারি‌ও। সেই সঙ্গে জানানো হয়েছে যে, কারও বিরুদ্ধে রাস্তায় ধর্মীয় নির্মাণের অভিযোগ উঠলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে বলে ধরা হবে সেক্ষেত্রে।

RELATED Articles