সত্যিই কী ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর বদলে দেখা যাবে রবীন্দ্রনাথ-আবদুল কালামের ছবি? স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক

ভারতীয় নোটে এবার মহাত্মা গান্ধীর বদলে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের ছবি। এই কথা ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয় আলোচনা। ভারতীয় নোট থেকে গান্ধীজির ছবি উঠে গিয়ে রবীন্দ্রনাথ ও আবদুল কালামের ছবি আসবে শুনে বেশ খুশিও ছিলেন দেশবাসী। তবে এই খবর কতটা আদৌ সত্যি? এই নিয়ে এবার মুখ খুলল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রবিবার একটি খবর শোনা যায় যে, স্রেফ মহাত্মা গান্ধী নন, ভারতীয় নোটে এবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ পি জে আব্দুল কালামের ছবি দেওয়ার ভাবনা চিন্তা করছে অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-য়ের এই ভাবনাচিন্তার বেশ প্রশংসা করেন দেশবাসী। কিন্তু এবার এই বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রবিবার এও শোনা যায় যে আইআইটি-দিল্লির অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে ইতিমধ্যেই গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের ছবি সম্বলিত দুটি আলাদা ধরণের নোটের নমুনাও নাকি পাঠিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু রবার আরবিআই পরিষ্কার জানিয়ে দিল, “এসমস্ত খবর সর্বৈব মিথ্যে। ভারতীয় মুদ্রায় এমন কোনও পরিবর্তন আনার কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই”।

আরও অন্যান্য খবর