মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ডাক পেলেন না পরেশ অধিকারী, দূরত্ব বাড়াচ্ছে দল, তবে কী এবার মন্ত্রী পদ খোয়াতে চলেছেন তৃণমূল নেতা?

এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam Case) জড়িয়েছে তাঁর নাম। তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) চাকরি গিয়েছে। তিনি নিজেও তিনবার জেরার মুখে পড়েছেন সিবিআইয়ের (CBI)। আর এবার মনে হচ্ছে মন্ত্রী পদটাও হয়ত খোয়াতে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন জেলা সফরে আলিপুরদুয়ারে। আজ, মঙ্গলবার সেখানেই রয়েছে তাঁর সভা। কিন্তু সেই সভায় ডাক পান নি পরেশ অধিকারী। কর্মীসভা থেকে শুরু করে গণবিবাহের অনুষ্ঠান, কোনও কর্মসূচিতেই ডাক মিলল না শিক্ষা প্রতিমন্ত্রীর।

এই বিষয়ে মেখলিগঞ্জ থেকে এই বিধায়ক বলেন, “‌আলিপুরদুয়ারের কর্মসূচিতে কোচবিহারের কাউকেই ডাকা হয়‌নি”। জানা গিয়েছে,তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কেও ডাকা হয়নি। এখন এটাই পরেশের কাছে একমাত্র সান্ত্বনা। তবে জেলার অনেক নেতাই বলছেন যে পরেশ যতক্ষণ না পর্যন্ত দোষমুক্ত হচ্ছেন, ততক্ষণ দূরত্ব বজায় রাখবে দল।

নিজের মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি করে দিয়েছেন পরেশ অধিকারী। মেধাতালিকায় নাম না থাকলেও ইন্টারভিউ না দিয়েই স্কুলে চাকরি পান অঙ্কিতা। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বটে। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিবিআইয়ের জেরার মুখেও পড়েছেন পরেশ অধিকারী।

সূত্রের খবর, পরেশ অধিকারীর বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। তাই তদন্ত যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে এবং পরেশ যতক্ষণ না সম্পূর্ণ দোষমুক্ত হচ্ছেন, ততক্ষণ তাঁকে এড়িয়ে চলা হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে দল। তা না হলে দলকে অনেক প্রশ্নের সম্মুখীণ হতে হবে।

কোচবিহার-আলিপুরদুয়ার মিলিয়ে তৃণমূলের তিনজন বিধায়ক রয়েছে। এদের মধ্যে একজন মন্ত্রী পরেশ অধিকারী। তাঁকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এর আগে মুখ্যমন্ত্রীর নানা কর্মসূচিতে দেখা মিলেছে তাঁর। কিন্তু তাঁর বিরুদ্ধে এসএসসি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরই দু’বার মন্ত্রিসভার বৈঠকে ডাক পান নি তিনি। আর এবারও কর্মসূচিতে ডাক পেলেন না পরেশ অধিকারী।

RELATED Articles

Leave a Comment