জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তানের তরফে ইতিমধ্যেই ভারতের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য ছিন্ন করেছে পাকিস্তান৷ সমঝোতা এক্সপ্রেস এবং দোস্তি বাসও বন্ধ করার একতরফা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমতাবস্থায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রীও জানালেন যে , এবারে পাকিস্তানকে আর জল দেবেনা ভারত৷
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ‘সিন্ধু জলবন্টন চুক্তি’ না ভেঙেই কৌশলে পাকিস্তানে জল যাওয়া বন্ধ করবে ভারত। ইতিমধ্যেই নাকী এর কাজও শুরু হয়ে গিয়েছে। এটি বর্তমানে রয়েছে হাই প্রয়োরিটিতে। জলশক্তি মন্ত্রী জানান যে বর্তমানে নদীর অতিরিক্ত জল চলে যায় পাকিস্তানে। কিন্তু এবারে নদীগর্ভের এমন পরিবর্তন আনার কাজ চলছে যে, যার ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে নদীর অতিরিক্ত জল গিয়ে পরবে রবি নদীতে। সেই জল শীতকালে ব্যবহার করা হবে বলে জানান জলশক্তি মন্ত্রী৷
কিছুদিন আগে পাকিস্তান দাবী করেছিল যে, ইচ্ছাকৃত ভাবে নদীর বাঁধের গেট খুলে পাকিস্তানে বন্যা সৃষ্টি করছে ভারত৷ যদিও নয়াদিল্লি পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে। অতিরিক্ত জল দিয়ে নয় বরং এবারে জল না দিয়েই পাকিস্তানকে জলে মারবে ভারত






