করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত ভেঙে গিয়েছে মোদী ম্যাজিক। ভাবমূর্তি নষ্ট হয়েছে বিজেপির। দেশের মানুষ এখন কেন্দ্রের উপর চরম অসন্তুষ্ট। কিন্তু আবার এদিকে আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।
কিন্তু সেই রাজ্যের যা করোনা পরিস্থিতি, তা দেখে গা শিউড়ে উঠেছে আমজনতার। গঙ্গায় মৃতদেহ ভেসে আসা থেকে অক্সিজেন নিয়ে একের পর এক ঘটনা, সবই সে রাজ্যের সরকারকে ভেঙে দিয়েছে। এই অবস্থায় যোগী সরকার নিজের জায়গা ধরে রাখতে পারবে কী না, সে নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের তৈরি হয়েছে সংশয়।
আরও পড়ুন- ফের মহাবিপাকে মহাগুরু! কলকাতা পুলিশ শীঘ্রই তলব করতে পারে মিঠুন চক্রবর্তীকে
সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশ জয়ের খসড়া তৈরি করতেই গতকাল, রবিবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে বৈঠকে বসেন আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএসের উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশলও।
বিশেষজ্ঞদের মতে, বিজেপির উত্তরপ্রদেশ জয়ে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতি। এর জেরে ধাক্কা খেয়েছে মোদীএ জনপ্রিয়তাও। মোদী ম্যাজিক কার্যত নিম্নমুখী বলেও উঠে এসেছে একাধিক সমীক্ষায়। এই পরিস্থিতিই যে আরএসএসের গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তার প্রমাণ এই বৈঠক।
করোনায় মোদী সরকারের ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে, একথা মেনে নিয়েছেন আরএসএস শীর্ষ নেতৃত্বও। ফলে এই পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, কীভাবেই বা মোদী-শাহ জুটির জনপ্রিয়তা ফের ফেরানো যায়, কীভাবে উত্তরপ্রদেশের মানুষের মন জয় করা যায়, এ সব নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, দিল্লি জয়ের রাস্তা উত্তরপ্রদেশ হয়েই যায়। তাই একাধিক কারণে উত্তরপ্রদেশ জয় বিজেপির জন্য বেশ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- কোথায় করোনা বিধি? সমস্ত নিষেধ ভেঙে বিমানের মধ্যে ১৬১ জন অতিথির উপস্থিতিতে বিয়ে সারলেন দম্পতি
এদিকে উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতিভ সামালতেও কার্যত মুখ থুবড়ে পড়েছে যোগী সরকার। সে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গঙ্গায় ভেসে আসছে মৃতদেহ। কোথাও আবার বালি চাপা দিয়ে পুতে ফেলা হচ্ছে মৃতদেহ।
নিজের প্রিয়জনদের হারিয়ে সরকারের উপর ক্ষোভ জমেছে আমজনতার। সেই ক্ষোভ গিয়ে পড়বে ভোটবাক্সে। এর জেরে কঠিন হয়ে দাঁড়াবে যোগী সরকারের জয়। তাই কীভাবে এই সঙ্কট এড়ানো যায়, সেই পন্থাই খুঁজছে এখন আরএসএস।





