নির্বাচনী প্রচারে নানান উস্কানিমূলক মন্তব্য করার জেরে এর আগেই আইনি বিপাকে জড়ান তিনি। এবার ফের বড় বিপদের মুখে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। চলতি সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে কলকাতা পুলিশ।
গত ৭ই মার্চ বিজেপি ব্রিগেডের দিন গেরুয়া শিবিরে যোগ দেন মহাগুরু। এদিন বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে নানান আক্রমণাত্মক উক্তি করতে শোনা যায় তাঁকে। এমনকি ভোটপ্রচারে বেরিয়েও নানান মন্তব্য করেন মিঠুন।
ব্রিগেডের মঞ্চ থেকেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি”। পরে আবার শীতলকুচির ঘটনায় নাম না করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন তিনি। বলেন, “ওখানে (শীতলকুচিতে) যা ঘটেছে তা খুবই দুঃখজনক। মৃতদের প্রণাম জানাই। কিন্তু কেন এই সব উসকানি দিয়ে চার জন মায়ের কোল খালি করে দেওয়া হল”?
এই সমস্ত উস্কানিমূলক মন্তব্যের জেরেই গত ৬ই মে বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ মৃত্যুঞ্জয় পাল মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষের বিরুদ্ধে মানিকতলা থানায় মামলা দায়ের করেন। এতে বলা হয় যে মিঠুন চক্রবর্তীর এই সমস্ত সংলাপ কোনও সাধারণ ছবির সংলাপ নয়। এই সংলাপের জেরে সন্ত্রাস ও উত্তেজনা ছড়াতে পারে।
আরও পড়ুন- নারদ মামলার শুনানি শুরু কলকাতা হাইকোর্টে, শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি সিবিআইয়ের
এর জেরে কোথাও উত্তেজনা ছড়ালে এর দায় গিয়ে পড়ে মিঠুনের উপরেও। এরপর এই মামলার শুনানিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করে এসিজেএম আদালত। এবার সেই ঘটনাতেই মহাগুরুকে রলব করতে পারে পুলিশ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার