‘আদৌ রাজনীতিটা করেছিল?’ শ্রাবন্তীর বি জে পি ছাড়া নিয়ে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ!

টলিউডের জনপ্রিয় এবং দক্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম নাম রুদ্রনীল ঘোষ। অভিনেতা রুদ্রনীল ঘোষ যেমন জনপ্রিয় মুখ তেমনই রাজনীতিবিদ রুদ্রনীল মাঝে মধ্যেই কটাক্ষের মুখে পড়েন। সম্প্রতি তিনি মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন। অজয় দেবগন সাথে ময়দান সিনেমার শুটিং করবেন তিনি।

আগামী ৩রা জুন এই সিনেমাটি বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে।সূত্রের খবর, সিনেমার চিত্রনাট্য একটি সংলাপে অজয় দেবগন বলছেন খেলা হবে। তবে কি রুদ্রনীল ঘোষ খেলবেন? রুদ্রনীল জানান ‘‘অভিনয় করতে গিয়ে অজয় তাঁর চরিত্রের ছায়া হয়ে উঠেছেন। আমি কতটা খেলব, সেটা পর্দা বলবে। তবে আমার চরিত্রও যথেষ্ট গুরুত্বপূর্ণ। চুনী গোস্বামীর অন্তরঙ্গ এক জন। আমার বেশির ভাগ দৃশ্য অজয় এবং গজরাজ রাও, প্রিয়মণির সঙ্গে।’’

শ্রাবন্তী চট্টোপাধ্যায় দল ছাড়া নিয়ে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি শুরুতেই বিরক্ত কণ্ঠে বলেন ‘‘মাত্র আট মাসের রাজনীতি জীবন! যাঁরা দলত্যাগ করছেন, তাঁরা আদৌ কি দলে ছিলেন?’’ পাশাপাশি তার আরো দাবি , ‘‘শ্রাবন্তীর সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। তবে নানা কারণেই সম্ভবত অভিনেত্রী দলত্যাগ করেছেন।’’ পাশাপাশি শাসক দলের হেনস্থার কথাও সামনে এসেছে। বলা হচ্ছে বি জে পি করলে কাজ পাওয়া যাবে না। এমনকি রোজগার ও কমবে। রুদ্রর দাবি, ‘‘আমি রাজনীতি করতে গিয়ে মার খেয়েছি। সবাই এই অত্যাচার মেনে নেবেন বা সহ্য করবেন, এমন তো কথা নেই!’’ তার পরেই নাম না করে কটাক্ষ— “এমন অনেকেই আছেন যাঁরা নিশ্চিন্ত, নিরুপদ্রব জীবন চান। বিরোধী দলে থাকলে তাঁদের শান্তি প্রতি মুহূর্তে নষ্ট হবে। ক্রমাগত লড়ে যেতে হবে। সেটা অনেকেই পারেন না। তাঁরা ছেড়ে চলে যাচ্ছেন।”

তবে একাধিক তারকা দল ছাড়ায় কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির সেকথা বলার অপেক্ষা রাখে না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles