সৌজন্য হাসপাতালে!তবে কি তিন্নির বুদ্ধিতে ফের সমস্যায় সৌজন্য এবং গুনগুন?

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো। ধারাবাহিকের পাতায় দর্শকরা প্রতিদিন চোখ রাখেন নতুন পর্বের জন্য। সম্প্রতি ধারাবাহিকের পাতায় এসেছে নতুন টুইস্ট। তিন্নির কুটিল বুদ্ধিতে সাময়িক ভাবে বিচ্ছেদের আবহ তৈরি করেছে সৌজন্য এবং গুনগুনের মধ্যে।

তিন্নি আগেই শপথ নিয়েছিল‘সৌজন্যদা যদি আমার না হয়, তাহলে আমি ওকে অন্য কারুর হতে দেব না’। ইতিমধ্যেই গুনগুনের মনে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে তিন্নি ও সৌজন্যের সম্পর্ক নিয়ে। এরপরেই নিজের স্বামীর নামে অন্য মেয়ে সিঁদুর পরে দুজনকে এক ছাদের তলায় তাদের দেখবার পর স্বাভাবিক ভাবেই সৌজন্য ওপর থেকে বিশ্বাসে চিড় ধরেছে।গুনগুন আর পরিবারের সকলের চোখে নিজেকে অপরাধী হিসাবে দেখতে না-রাজ বাবিন।এদিকে বাবিনের উপর থেকে কিছুতেই রাগ কমছে না তার।

এরমধ্যেই তার সংসারে দেখা দিল ঘোর বিপদ।স্টার জলসার পক্ষ থেকে নতুন প্রমো ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিরাট বিপদের মুখে পড়েছে সৌজন্যে। পুটু পিসি ঠাকুরের ছোঁয়ানো সিঁদুর গুনগুনের মাথায় পরাতে গেলে সেই থালা হাত থেকে পড়ে যায়। তাতেই বিপদের আভাস পায় সকলে। এরপর ফোন আসে তাদের বাড়িতে। জেঠাই জানতে পারেন সৌজন্য হাসপাতালে। খুব সম্ভবত কোনও অ্যাকসিডেন্টে মুখে পড়েছে সৌজন্য। সেকথা শোনামাত্র সব অভিমান ভুলে গুনগুন পটকাকে বলে, ‘চলো আমাদের এক্ষুণি্ যেতে হবে’।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

যেভাবে একের পর এক ঝড় ঝাপটা দেখা যাচ্ছে তাদের সংসারে তাতে করে কিকরে ফের দুজনকে একসাথে দেখা যাবে সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন দর্শকরা। পাশাপাশি তিন্নির এই কুটিল বুদ্ধি একেবারেই মনে ধরেনি দর্শকদের। টি আর পি তালিকায় তার প্রভাব ফেলবে একথা বলার অপেক্ষা রাখে না।স্বাভাবিক ভাবেই সেরা ১০ তালিকায় নাম নেই খড়কুটোর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles