গোটা বিশ্বে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, কাউকেই ছাড় দিচ্ছে না এই ভাইরাস। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ, মারা গিয়েছেন ২১ হাজারেরও বেশি। ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাতশো জন, মারা গিয়েছেন ২০ জন। কেরলে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, ১৩৭ জন।
দেশের এই সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন বড় বড় তারকারা। তাঁরা দলমত নির্বিশেষে সাহায্য করছেন মানুষকে। বাদ নেই খেলোয়াড়রাও। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন ইডেন গার্ডেনকে কোয়ারেন্টাইন করার জন্য প্রস্তাব দিয়েছেন। এছাড়াও গরীবদের জন্যও অর্থদান করেছেন। এবার এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। এই মারণ ভাইরাস রুখতে তিনি প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
দেশের অন্যান্য খেলোয়াড়রাও এগিয়ে আসছেন দেশের এই দুঃসময়ে। ভারতীয় অ্যাথলেট হিমা দাস তাঁদের মধ্যে অন্যতম। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন, আসাম সরকারের তহবিলে তিনি নিজের একমাসের বেতন দান করবেন। এছাড়াও ব্যাডমিন্টনে তারকা পিভি সিন্ধু, কুস্তিগীর বজরং পুনিয়াও নিজের মত সাহায্য করেছেন। এখনও পর্যন্ত এই মারণ রোগে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। এখনও পর্যন্ত ৬৪০ জন আক্রান্ত। করোনা প্রতিহত করতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেছে দেশ জুড়ে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!