চিন, ইতালিকে টপকে আমেরিকাতেই এবার সবথেকে বেশি করোনার সংক্রমণ

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতি মুহুর্তেই বেড়ে চলেছে আমেরিকায়৷ সেই দেশের হাসপাতাল গুলিতে থিকথিক করছে করোনা সংক্রমিত রোগীর ভিড়৷ সেখানেও চলছে লকডাউন৷ আমেরিকায় প্রায় ৮২ হাজার মানুষ করোনায় আক্রান্ত৷ সংখ্যার নিরিখে যা ইউরোপের বর্তমান মহামারী উপকেন্দ্র ইতালিকেও টেক্কা দিয়েছে৷  শুধু তাই নয়, চিন, করোনার আঁতুড়ঘর, তার থেকেও এই সংখ্যা অনেক বেশি৷
এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ১৭৮৷

এই রোগের প্রকোপে ভয়াবহ প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে৷ এই আশঙ্কার কথা আগেই জানানো হয়েছিল৷ তাই গ্রুপ ২০ বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা রাখতে বিভিন্ন আর্থিক স্কিমের কথা উঠে আসে বৈঠকে৷ বিশেষ করে উন্নতশীল দেশগুলিকে সাহায্যের জন্যই এই ধরণের প্যাকেজের কথা উল্লেখ করা হয়৷

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment