Covid19 Crisis: চিনে আবার খুলেছে জন্তুর বাজার, তীব্র আক্রমণ বলি অভিনেত্রী সন্ধ্যা মৃদুল-এর

দেশে করোনাভাইরাসের দাপট কমতেই ফের জন্তুর বাজার খুলে ফেলেছে চিন। সেখানে বিকোচ্ছে উদ্ভট সব সামুদ্রিক প্রাণী, তা ছাড়া জ্যান্ত বাদুড়, কুকুর, কাঁকড়াবিছে, প্যাঙ্গোলিন। এগুলো সবই গিয়ে উঠবে মানুষের প্লেটে, কেউ জীবন্ত অবস্থায়, কাউকে হয়তো রান্না করা হবে। চিন সরকার জানিয়েছিল যে, বাদুড়ের মাংস থেকেই ইউহানে করোনা ছড়ায়, কিন্তু তারপরেও চিনে ফের এভাবে জন্তুর বাজার চালু হওয়ায় বিস্মিত গোটা বিশ্ব।

স্বভাবতই, চিনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা মৃদুল। টুইটারে তিনি বলেছেন, ‘তোমরা কি সিরিয়াস? এবার তবে নিজেকেই খেয়ে ফেলো।’

এদিকে গোটা বিশ্ব এখন করোনার প্রকোপে বিপর্যস্ত, প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনার হাত থেকে বাঁচতে চলছে সচেতনতা মূলক প্রচারও। কিন্তু তাঁরপরেও একটুও সতর্কতা অবলম্বন করছেনা চিন সরকার।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment