রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের। নয়াবাদের প্রৌঢ়ের চিকিৎসা চলছিল পিয়ারলেস হাসপাতালে, সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়েছে।
রাজ্যে আগেই তিনজনের মৃত্যু হয়েছিল এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এবার নয়াবাদের প্রৌঢ়ের মৃত্যু হল। ইনি বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। মেদিনীপুরের এগরার এক বিয়ে বাড়িতে গিয়ে আক্রান্ত হন তিনি।
গত শনিবার রাতে হঠাৎ করেই ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে হঠাৎ করেই রেচন প্রক্রিয়ার সমস্যা আবারও শুরু হয়।
কিছুদিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়েই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ডাক্তারদের সন্দেহ হওয়াতে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় তাঁর। নাইসেডে করোনা পরীক্ষার পর পরবর্তীতে ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।
অন্যদিকে এগরার ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বেশ কয়েকজন বিদেশি অতিথি। ইতিমধ্যে ওই বিয়ে বাড়িতে আমন্ত্রিত সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!