প্রায় ২০০ বছরের বেশি সময় ভারতে রাজত্ব চালিয়ে, ভারতের মানুষদের উপর অত্যাচার করেছিল যে কোম্পানি সেই ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ এখন একজন ভারতীয় ব্যবসায়ীর হাতে। আনুমানিক ১৬০০ শতাব্দীতে ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। ভারতীয়রা কোম্পানির অত্যাচার মেনে নিতে না পেরে ১৮৫৭ সালে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন।

সময় পাল্টেছে, সেই কোম্পানি আজ ভারতীয়ের হাতে। ভারতীয় ব্যবসায়ী শ্রী সঞ্জীব মেহতা কোম্পানিটি কিনে নিয়েছেন। ২০০৩ সাল নাগাদ সঞ্জীব মেহতা জানতে পারেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিক সংকটে রয়েছে। তখনই তিনি ঠিক করেন সেই কোম্পানি তিনি কিনে নিয়ে ভারতীদের উপহার দেবেন। সেই মতো তিনি কোম্পানির কাছ থেকে ২১ শতাংশ শেয়ার কিনে নেন।
সঞ্জীব মেহতা জানিয়েছেন, ‘আমি মোট ২০ মিনিট সেই কোম্পানিতে ছিলাম এবং ১০ মিনিটের মাথায় জেনে যায় কোম্পনির অবস্থা খারাপ। কোম্পানির সঙ্গে কথা বলার সময় আমি টেবিলে পড়ে থাকা ন্যাপকিন পেপারটা তুলে দামটা লিখে দিয়েছিলাম। সেই দাম দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঙ্গে সঙ্গে ২১% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানির বিশাল অংশ মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি করে দেয় আমাকে।’

কোম্পানিকে তিনি ভারতীয় বাজারদর প্রায় ১,১১ কোটি টাকা দিয়ে কিনেছেন। অনেক বছর পরে থাকার পর আর এক ভারতীয় ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা ‘দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে’তে বড়ো বিনিয়োগ করেন। বর্তমানে লন্ডনে কোম্পানির দু’টি দোকান রয়েছে। সেখানে চা, চিনি, লবণ, মশলা ইত্যাদি পাওয়া যায়। তবে খুব শীঘ্রই ভারতে তাদের দোকান খুলবে বলে জানা গেছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার