বৃষ্টিতে মন ভিজলো সোহিনী-রণজয়ের,জুড়লো ভাঙা মন! আবার একে ওপরের প্রেমে পড়লেন তাঁরা, খুশি তাদের ভক্তরা

বৃষ্টিতে নাকি প্রেম আসে। তবে কি সেই কথায় সত্যি হ’ল? বর্ষায় মান অভিমান ভেঙে কাছে এলেন অভিনেত্রী সোহিনী সরকার-রণজয় বিষ্ণু। টলিপাড়াতে গুঞ্জন শোনা যাচ্ছে, আবার তাঁরা এক হয়েছেন। শুটিং ও নাকি করেছেন এক টিমের সঙ্গে।

বাংলা বিনোদন জগতে সোহিনী সরকার একজন উজ্জ্বল নক্ষত্র। যে কোনওরকম চরিত্রে তিনি নিজেকে ফিট করে নেন। থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই কাজ করেছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন। প্রায় দু’ বছর হ’ল তাঁর সঙ্গে রণজয় বিষ্ণুর প্রেম জানাজানি হয়েছে।

কিন্তু গত এপ্রিল মাসে তাঁদের মধ্যে তৈরী হয়েছিল দূরত্ব। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব।’ সেখান থেকে জল্পনা তৈরি হয়ে সকলের মনে।

তারপর অভিনেত্রী বেশ কিছু জায়গায় ঘুরতে গেছিলেন, সেখানে ছবিও দিয়েছিলেন কিন্তু কোথাও রণজয়ের সঙ্গেও দেখা যায়নি তাঁকে। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী এই বিষয়ে কিছু বলেননি। তবে বর্তমানে প্রেমিক রণজয় বিষ্ণু সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন।

সংবাদ মাধ্যমের তরফে তাঁকে সোহিনী কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ভাল আছে।’ তবে পরিষ্কার করে তিনিও কিছু বললেন না। শুধু বললেন ‘আমি এই উত্তর দিতে দিতে ক্লান্ত।’এর থেকেই সবাই মনে করছেন, এই বর্ষায় আবার তাঁরা প্রেমে পড়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles