কেজরিওয়ালের মন্ত্রী সভা থেকে সম্প্রতি করোনা সংক্রামিতের খবর আসে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আজ সরকারি সূত্রে খবর তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়েছে। তাঁর শরীরে অক্সিজেনের পরিমান কমেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা ছাড়াও তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত। শারীরিক অবস্থার ক্রম অবনতির কারণে তাঁকে কোভিড হাসপাতালের আইসিইউতে সরানো হয়েছে। জানা যাচ্ছে, তাঁর ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁকে আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
জৈনের দপ্তর সূত্রে আগেই বলা হয়েছিল, দরকার পড়লে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এমনকি তাঁর জ্বরও কমেছে এবং তাঁর অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে, বলেও জানা গেছিল। সব ঠিকই ছিল, কিন্তু আচমকাই বেলার দিকে এক জনৈক সরকারি কর্তা জানান, জৈনের পরিস্হিতি আরও খারাপের দিকে এগোচ্ছে, ফুসফুসের সংক্রমণ ক্রমে ঘোরালো হয়ে উঠছে।
https://twitter.com/ANI/status/1273906893438631936?s=20
জৈনের অনুপস্থিতিতে এখন দিল্লির স্বাস্থ্যদপ্তরের দায়িত্বে রয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। জৈনের করোনা সংক্রমনের খবর চলতি সপ্তাহের প্রথমে জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। তিনি অভিযোগের সুরে জানান, ‘নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন না নিয়ে আপনি জনসেবায় নিয়োজিত ছিলেন। এবার নিজের খেয়াল রাখুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন’। ফলে আপাতত সত্যেন্দ্র জৈনের দপ্তরের ভার অস্থায়ীভাবে উপমুখ্যমন্ত্রী শিসোদিয়াকে দেওয়া হয়েছে।





