টিফিনে বিরতির সময় ছাত্রীদের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে দিনের পর দিন যৌ’ন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত প্রৌঢ় স্কুল শিক্ষক

স্কুলে বাচ্চারা যায় শিক্ষা নিতে। কিন্তু সেখানেই যদি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়, তাহলে কী ভরসায় অভিভাবকরা সন্তানদের স্কুলে ছাড়বেন! স্কুলের একাধিক ছাত্রীকে যৌ’ন হেনস্থা করার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। গত তিনমাসে ওই স্কুল শিক্ষক প্রায় ১৫ জন ছাত্রীকে যৌ’ন হেনস্থা করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হেব্বল এলাকার এক সরকারি স্কুলে।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, অঞ্জনাপ্পা নামের ওই স্কুল শিক্ষকের বয়স ৫৪ বছর। ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে নির্যাতিতা ৮-৯ জন ছাত্রীর অভিভাবকেরা অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই স্কুল শিক্ষককে।

নাবালিকাদের পরিবারের অভিযোগ, স্কুলের টিফিনের বিরতির সময় ফাঁকা ঘরে একা পেয়ে বেশ কয়েক বার তাঁদের নাবালিকা মেয়েদের চুমু খেয়েছেন, যৌ’ন হেনস্থা করেছেন অঞ্জনাপ্পা।

এমনকি, অভিভাবকরা এও অভিযোগ করেছেন যে শরীরশিক্ষা ক্লাসের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রীদের শরীর স্পর্শ করতেন ওই শিক্ষক। প্রথমে পড়ুয়ারা ভয় পেয়ে সঙ্কোচে কোনও কথা জানায় নি বাড়িতে। তবে তাদের মধ্যেই একজনের ব্যবহারে অসঙ্গতি লক্ষ্য করে তার পরিবার।

এরপর ওই ছাত্রীকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনা খুলে বলে সে। এরপরই অভিভাবকরা অঞ্জনাপ্পার কীর্তির কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। পুলিশে অভিযোগ জানানো হলে পুলিশ গ্রেফতার করে ওই  অভিযুক্ত শিক্ষককে।

RELATED Articles