রাতের ব্যস্ত রাস্তা, সারি সারি গাড়ি ছুটছে দ্রুত গতিতে। হঠাৎই এক কালো রঙের গাড়ি সকলের দৃষ্টি কেড়ে নেয়। কেউ তখন বুঝতে পারেননি, কয়েক সেকেন্ড পরেই কী ঘটতে চলেছে। সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়া। একদিকে কৌতূহল, অন্যদিকে চরম ক্ষোভ— এই দুই মিলেই অস্বস্তিতে সাধারণ মানুষ।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর দেখা যায়, কালো গাড়িটি দ্রুত গতিতে অন্য গাড়িগুলিকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে। ঠিক সেই সময় গাড়ির মাঝের জানলা দিয়ে মুখ বার করেন এক তরুণী। প্রথমে সকলেই ভাবেন, হয়তো সেলফি তুলছেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই চিত্রটা অন্যরকম রূপ নেয়। জানলার বাইরে ধীরে ধীরে শরীরের অর্ধেক অংশ বার করে দেন ওই তরুণী, এবং শুরু করেন উল্লাস।
ভিডিয়োতে দেখা যায়, তরুণীর ঊর্ধ্বাঙ্গ প্রায় অনাবৃত। গায়ে ছিল নামমাত্র কাপড়। সেই অবস্থায়ই গাড়ির জানলা দিয়ে শরীরের অর্ধেক অংশ বাইরে বার করে ঝুঁকে চিৎকার করছেন তিনি। আশেপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ কেউ মোবাইল বের করে ভিডিও তুলতেও শুরু করেন। রাস্তায় উপস্থিত অনেকেই বলেছেন, এমন দৃশ্য আগে কখনও দেখেননি। অন্যদিকে, এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং নেটিজেনদের মধ্যে তৈরি হয় বিভাজন—কেউ এটিকে “বেপরোয়া স্বাধীনতা” বলে মন্তব্য করেছেন, আবার কেউ বলেছেন, “এ এক নগ্ন প্রদর্শনীর দৃষ্টান্ত।”
সূত্র অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। ভাইরাল ভিডিওটি দেখে লখনউ পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও এখনো পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অভিযুক্ত তরুণী কিংবা গাড়ির চালকের পরিচয়ও প্রকাশ্যে আসেনি। স্থানীয়রা জানিয়েছেন, ওই তরুণীর এমন আচরণ শুধু অনৈতিকই নয়, তা আইনবিরুদ্ধও। চলন্ত গাড়ি থেকে শরীর বাইরে বার করা বিপজ্জনক এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের শামিল।
আরও পড়ুনঃ milk price hike in bengal : দুধের দামে ‘নভেম্বর ঝড়’! বাংলার ডেয়ারির লিটারপ্রতি দাম একলাফে ৪ টাকা বেশি, — এই সিদ্ধান্তের পেছনে কী কারণ? কি বললেন মন্ত্রী?
ভিডিওটি ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। একাংশ বলছেন, এটি সমাজের মানসিক বিপর্যয়ের প্রতিফলন, আবার কেউ দাবি করেছেন, “এ শুধু মনোযোগ আকর্ষণের লড়াই।” পুলিশের তরফে যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই অনুমান। এই ঘটনার সত্যতা যাচাই করেনি খবর ২৪×৭





