করোনা আতঙ্কে সিকিমে প্রবেশ নিষিদ্ধ ভূটানী সহ অন্যান্য পর্যটকদের

ইতিমধ্যেই ভারতেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর বাতিল হওয়া থেকে শুরু করে রঙের উৎসবেও ছেদ ফেলেছে এই চিনা ভাইরাসটি। এবার পর্যটন শিল্পেও থাবা বসাল করোনা। আজ, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিকিমে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল সে রাজ্যের সরকার। বৃহস্পতিবার সিকিমের ট্যুরিজম ও সিভিল অ্যাভিয়েশন বিভাগকে চিঠি মারফৎ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সিকিম সরকার। দোলের আগে এহেন সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে ট্রাভেল সংস্থাগুলি থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, পর্যটন বিভাগকে দেওয়া ওই চিঠিতে সিকিমের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভুটানের নাগরিক সহ কোনও বিদেশি পর্যটকই সিকিমে প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট ট্যুর অপারেটরদের কাছেও এই নির্দেশের কথা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিকিম সরকারের পক্ষ থেকে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর