দেশের অর্থনীতির হাল ভালো নয় অনেকদিন হল। প্রতিটি জিনিসের মূল্যের অবনমন হওয়াতে ডলারের তুলনায় সে দেশের টাকার দাম কমেছে ব্যপক হারে। এই অবস্থায় দেশের অর্থনীতির হাল ফেরাতে মহিলাদের বেশি করে প্রসবের দাওয়াই দিলে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মদুরো ।
এমনই অদ্ভুত বয়ান দিয়ে বিতর্কে জড়ালেন সে দেশের রাষ্ট্রপতি। বুধবার দেশের চলতি আর্থিক সঙ্কটকে সামনে রেখে আগামী দিনে পরিস্থিতির সঙ্গে যুঝতে দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন নিকোলাস মদুরো। সেখানে বিভিন্ন জিনিস বলার মাঝে হঠাৎই এই মন্তব্য করে বসেন মদুরো। তিনি বলেন সে দেশের প্রতিটি মহিলার অন্তত ৬ জন করে বাচ্চার জন্ম দেওয়া উচিত। আর তাতেই সমস্ত বিতর্কের সূত্রপাত হয় ।
এমনিতেই দেশের মানুসদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হিমসিম খাচ্ছে সে দেশের সরকার। এরপরে অনেকেই মনে করছেন ৬ জন করে বাচ্চার দেখভাল করতে গোদের উপর বিষফোঁড়া হবে ল্যাতিন আমেরিকার এই দেশটির। দেশের রাষ্ট্রপতির মত একটি গুরুত্বপূর্ণ পদে বসে এ হেন মন্তব্যকে তাই দয়িত্বহীন বলে মনে করছেন সমালোচকরা ।





