বলিউড সহ গোটা দেশ এখন কাঁপছে করোনা জ্বরে। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের হাহাকারে বেসামাল করোনা রোগী ও তার পরিবার। এর মধ্যেই সোনু সুদ নামটা সামনে আবার ভেসে এল। এবার বেঙ্গালুরুর হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে প্রাণ বাঁচালেন ২২ জন আশঙ্কাজনক করোনা রোগীর।
বেঙ্গালুরুর হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় সেই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অক্সিজেন অত্যন্ত দরকার ছিল। তাই এক পুলিশ অফিসার সোনু সুদের হেল্পলাইনে যোগাযোগ করেন। খবর পেয়েই কালবিলম্ব না করে সোনু সুদের টীম খুব দ্রুত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপস্থিত হয় হাসপাতালে। এই অক্সিজেন দিয়েই ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচিয়ে দেন সোনু সুদ ও তার টিম। তবে দুঃখের বিষয় হল যে পুলিশ অফিসার ফোন করার আগেই ২ জন মারা গিয়েছিলেন।
সোনু সুদ জানিয়েছেন যে খবর পাওয়া মাত্রই তারা বিষয়টি যাচাই করেন এবং কাজে লেগে পড়েন।কারণ তিনি জানেন যে এক মুহূর্তে দেরি হলেই কারোর থেকে কারোর প্রিয় জন সারা জীবনের মতো চলে যেতে পারে। এছাড়াও তিনি গোটা ঘটনায় পুলিশের ভূমিকার উল্লেখ করে তাদের ভূয়সী প্রশংসা করেছেন।





