ইস্টবেঙ্গলের নজরে এবার নতুন দুই বিদেশি ফুটবলার

বিদেশী নিয়োগে ততপর ইস্টবেঙ্গল। এবার নতুন দুই বিদেশি ফুটবলারকে নজরে রাখল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে কার্যত চুড়ান্ত লিভারপুলের কিংবদন্তী ফুটবলার রবি ফাউলার। আর তার পছন্দ অনুযায়ী দুই বিদেশী ফুটবলার অ্যান্থনি স্টোকস এবং স্কট নেভিলকে নজরে রাখল লাল-হলুদ শিবির।

ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্রাইকার অ্যান্থনি স্টোকস খেলেছেন আর্সেনাল, শেফিল্ড ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসে। যদিও কেরিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন নিজের দেশ আয়ারল্যান্ডে। হাইবারনিয়ান এবং সেল্টিকে খেলেছেন প্রায় ৮ বছর। রবি ফাউলারের পছন্দ অনুযায়ী ইস্টবেঙ্গলে আসতে পারেন এই আইরিশ স্ট্রাইকার।

অন্যদিকে ব্রিসবেন রোর থেকে তারকা ডিফেন্ডার স্কট নেভিলকে ইস্টবেঙ্গলে চাইছেন রবি ফাউলার। এর আগে ব্রিসবেন রোরের হয়ে কোচিং করিয়েছিলেন ফাউলার। আর সেখানে নিয়মিত প্রথম একাদশে থাকতেন এই উইং ব্যাক।

RELATED Articles

Leave a Comment