করোনা পরিস্থিতির মোকাবিলায় বন্ধ অফিস-কাছারি৷ তবে আইটি পেশার সঙ্গে জড়িতদের বাড়িতে বসেই অফিস ওয়ার্ক অর্থাৎ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে হচ্ছে।
এর ফলে অর্ধেকের বেশি ডেটা শুধু অফিস ওয়ার্কের জন্যই চলে যাচ্ছে৷ ফলে অবসর সময়ে নেট সার্ফিংয়ের জন্য ডেটা তেমন থাকছে না৷
তাই গ্রাহকদের এই সমস্যা দূর করতে এবার জিও লঞ্চ করেছে সংস্থার নতুন অফার ‘ওয়ার্ক ফ্রম হোম’৷ বাড়িতে বসে কাজ করা কর্মীদের জন্য নিশ্চিতভাবেই এটা লোভনীয় অফার৷ শনিবারই জিও এই অফারটি লঞ্চ করে৷ লক ডাউনের দিনগুলিতে যাতে ডেটা নিয়ে কোনও সমস্যায় যাতে পড়তে না হয়, সেই দিকে নজর রেখে জিও’র এই বিশেষ অফার৷
জিও ঘোষণা করছে, ওয়ার্ক ফ্রম হোম অফারটি পাওয়া যাবে মাত্র ২৫১ টাকায়৷ অফারের ভ্যালিডিটি ৫১ দিন৷ এই ৫১ দিন গ্রাহকরা ১০২ জিবি ৪জি ডেটা পাবেন৷ অর্থাৎ প্রতিদিন ২জিবি করে ডেটা পাওয়া যাবে৷ কেউ যদি নিয়মিত জিও প্যাক ভরান তিনি প্রতিদিন ২ জিবি ডেটা তো পাচ্ছেনই৷ এবার ২৫১ টাকার অফারটি নিলে আরও ২জিবি অতিরিক্ত ডেটা পাবেন৷ তবে এই প্যাকে কেবলমাত্র ৪জি ডেটা অফার করা হয়েছে৷ কোনও ভয়েস কল বা ফ্রি এসএমএসের সুবিধা পাওয়া যাবে না৷





