আজ অর্থাৎ সোমবার উৎসবের দিনে ব্যাপক ধ্বস নামল শেয়ার বাজারে। এদিন দুপুর একটা নাগাদ এক ধাক্কায় সেনসেক্সের নেমে দাঁড়াল ২ হাজার পয়েন্ট। দেড়টায় পড়ল আরও ৩০০ পয়েন্ট । নিফটি ৬৪২ পয়েন্ট পড়ে ১০,৩০০ সূচকে দাঁড়িয়ে। একদিকে ইয়েস ব্যাঙ্কের সঙ্কট তার উপর বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। যার ফলে চারদিক কার্যত বিপর্যস্ত বিশ্বের সব দেশের শেয়ার সূচক ।
মাত্র এক ঘন্টার ব্যবধানে অপরিশোধিত তেলের শেয়ার দর ৩১ শতাংশ পড়েছে। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের জেরে পতনের পর এই প্রথম অপরিশোধিত তেলের দর এত নীচে নামল। বিশেষজ্ঞদের অনুমান আগামী দিনেও এই পতন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
এ দিন বম্বে স্টক এক্সচেঞ্চের মোট শেয়ার দরের ৬.৩৫লক্ষ কোটি টাকা মুহূর্তের মধ্যে মুছে যায়।
বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাসের আতঙ্ক। যার জেরে দ্রুত চাহিদা কমছে অপরিশোধিত তেলের।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। চিনের পর জাপান, ইরান, ইতালি এমনকি আমেরিকায় ভয়াবহ আকার ধারণ করেছে। চিনের অধিকাংশ কলকারখানায় তালা পড়েছে। উৎপাদনও কার্যত বন্ধ । যার ফলে চাহিদা তলানিতে ঠেকেছে। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের মতে, চিন-আমেরিকার শুল্কযুদ্ধের থেকে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে করোনা আতঙ্কে।





