করোনা ভাইরাসে ইতালিতে একদিনে মৃত্যু ১৩৩ জনের

করোনা ভাইরাসে জর্জরিত ইতালি সরকার।  নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চেষ্টার কোনও খামতি রাখছে না এই দেশের সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই দেড় কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার পরেও এই মারন ভাইরাসের সংক্রমণ রুখতে কার্যত হিমশিম খেতে হচ্ছে তাদের। রবিবার ইউরোপের এই দেশটিতে করোনার থাবায় একদিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। যার জেরে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬। এদিকে, ফ্রান্সে মৃতের সংখ্যা ১১ থেকে বেড়ে ১৯ হয়েছে। রবিবার পর্যন্ত সে দেশে ভাইরাস-আক্রান্ত বেড়ে হয়েছে ১১২৬ জন।

বিশ্বের প্রতিটি দেশের কাছে আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইতালিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায়। রবিবার সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সেদেশে আরও ১,৪৯২ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৩৭৫ জন। ইউরোপের অন্য দেশগুলিতে যাতে করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য ইতালির নাগরিকদের অন্যান্য দেশগুলিতে প্রবেশ বন্ধ করার দাবিও উঠেছে। আপাতত ইতালিতে স্কুল, জিম, জাদুঘর এবং নাইটক্লাব বন্ধ রাখার পাশাপাশি সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর