সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা! ইডি ও রাজ্যের মধ্যে তীব্র বাকযুদ্ধ! নাম না করেই কোর্টে রাজিব কুমারকে কটাক্ষ ইডির!

সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার নতুন করে উত্তাপ ছড়াল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ইডি এবং রাজ্য সরকারের আইনজীবীরা একে অপরের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। শুনানির সময় দু’পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেন।

রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী অভিযোগ করেন, এই মামলায় আদালতকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। তাঁর বক্তব্য, মামলার ভিত্তি নিয়েই প্রশ্ন থাকলেও কেন্দ্রীয় সংস্থা বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে চাইছে। আদালতকে রাজনৈতিক বিতর্কের জায়গা না বানানোর আবেদনও জানান তিনি।

পাল্টা ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, কয়লা পাচার মামলার তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। এমনকি তাঁদের মৌলিক অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তল্লাশি অভিযানে পুলিশের বাধার বিষয়টিও আদালতে তুলে ধরেন মেহতা। তাঁর দাবি, ইডির কাজ থামাতে পুলিশ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে মামলা করেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং বলেন, এর পেছনে বড় ধরনের সমন্বয় থাকতে পারে।

আরও পড়ুনঃ ভোটের দিনেই বাংলায় ‘পরিবর্তনের ঝড়’ দাবি মোদির! কাটমানি-অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ! জনসভায় বিপুল ভিড় দেখে আত্মবিশ্বাসি প্রধানমন্ত্রী!

এই পরিস্থিতিতে পুরো ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্তের আর্জি জানানো হয়। শুনানিতে প্রাক্তন পুলিশ কমিশনারের প্রসঙ্গ তুলে তাঁর রাজ্যসভায় যাওয়াকেও ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করা হয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles