ফের একবার শাহজাহানকে নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালির ‘ত্রাস’ ধৃত শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতেই তুল দিতে হবে, এমনটাই জানিয়ে ডিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।
গতকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্য পুলিশকে। সন্দেশখালি কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতেই তুলে দিয়েছে আদালত। সেই কারণেই কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করতে হবে শাহজাহানকে। মঙ্গলবার সাড়ে চারটের মধ্যে এই হস্তান্তরের নির্দেশ দেওয়া হলেও থানায় গিয়ে দু’ঘণ্টা অপেক্ষা করেও সেই প্রক্রিয়া হয়নি।
এরপরই রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন আইনজীবী মনু সিংভি। প্রধান বিচারপতির এজলাসে শুনানির আবেদন জানালেও প্রধান বিচারপতি ব্যস্ত থাকায় এই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। সিংভি জানান, শাহজাহানকে যেহেতু সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া হয়নি, সেই কারণে আদালত অবমাননার আর্জি জানাতে পারে সিবিআই।
এই মামলায় সুপ্রিমকোর্ট সাফ জানায়, এটা নিয়ে রাজ্যের আদালতেই যেতে হবে। সুপ্রিম কোর্ট এই নিয়ে কোনও শুনানি দেবে না। শাহজাহানকে নিয়ে যাবতীয় আবেদন রাজ্যের হাইকোর্টেই দাখিল করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।
এদিকে আবার ইতিমধ্যেই শাহজাহানের মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আদালতের নির্দেশ অমান্য করায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। আজই এই মামলার শুনানি হতে পারে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!