মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার মুখ্য কমিশনার হিসেবে মেয়াদ শেষ। এবার সেই পদে বসবেন সুশীল চন্দ্রা। আজ, মঙ্গলবারই দেশের নতুন নির্বাচন কমিশনার হিসেবে সব দায়িত্ব নেবেন সুশীল চন্দ্রা। আগামী বছর ১৪ই মে পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি।
২০১৯ সালের ফেব্রুয়ারি মসে মুখ্য কমিশনার হিসেবে দায়িত্ব পান সুনীল অরোরা। সেবছর লোকসভা নির্বাচনের কিছু সপ্তাহ আগেই এই পদে অধিষ্ঠিত হন তিনি। গত লোকসভা নির্বাচন ও বিহার বিধানসভা নির্বাচন সুনীল অরোরার তত্ত্বাবধানেই হয়েছে। এবার পঞ্জাব, উত্তরপ্রদেশ, মণিপুর, ও উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন সুশীল চন্দ্রা।
Sushil Chandra appointed new Chief Election Commissioner
Read @ANI Story | https://t.co/Lusw0bCb9a pic.twitter.com/D9VVhHuJ9R
— ANI Digital (@ani_digital) April 12, 2021
আরও পড়ুন- বাকী ৪ দফার ভোটের জন্য প্রচারের নতুন রণকৌশল তৈরি করল বিজেপি
মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২ বছরের মেয়াদকালের আগে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান পদে ছিলেন সুশীল চন্দ্রা। উল্লেখ্য, চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে সুশীল চন্দ্রা কতটা ভালোভাবে এই দায়িত্ব সামলান, এখন সেটাই দেখার।





