এবার করোনা হানা ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রেল মন্ত্রকের তরফে রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে কলকাতা মেট্রো-সহ দেশের সমস্ত মেট্রো রেল।

আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হল জেলার। এবার সড়কপথই ভরসা। রেলের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল। কলকাতা ও শহরতলিতে এখনও লোকাল ট্রেন চলছে। পাশাপাশি কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রোও চলছে। তবে আজ মধ্যরাত পর্যন্ত চলার পর সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। কোনো ট্রেন চলবে না আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।’’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার