বছরের শুরুতেই বেহালার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে এসেছিল দুঃসময়। নিজের বাড়িতেই জিম করতে গিয়ে মাথা ঘুরে পরে যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে হার্টে ব্লকেজ দেখা যায়। স্টেন্ট বসাতে হয়েছিল হার্টে।
এবার সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হার্টের সমস্যা। জানা গিয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন স্নেহাশিস। সেখানেই শুক্রবার ২২ জানুয়ারি তার অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। সৌরভের মতোই হার্টে স্টেন্ট বসানো হবে। চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শ নিয়ে ১২ জানুয়ারি কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিও হয় সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের।
বলা বাহুল্য, গঙ্গোপাধ্যায় পরিবারের হার্টের সমস্যা কম-বেশি সবার মধ্যেই রয়েছ। সৌরভ ও স্নেহাশিসের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়েরও হার্টের সমস্যা। সেই কারণেই তাদের দুই ভাইয়েরও এই হার্টের সমস্যায় ভুগতে হচ্ছে।





