শুভ উদ্যোগ! লকডাউনের মধ্যেই কর্মীদের উদ্বুদ্ধ করতে ১০০ শতাংশ বোনাস টিসিজি লাইফসাইন্সেসের!

খারাপের মধ্যেও ভালো খবর! যেখানে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, চাকরি হারানোর ভয়ে তটস্থ সবাই, কাজ হারিয়েছেন বহু সেখানেই নিউ ইয়র্ক নিবাসী পুর্নেন্দু চ্যাটার্জির মালিকানাধীন টিসিজি লাইফসাইন্সেস, করোনা মহামারীর এই মহা সঙ্কটের পরিস্থিতিতেও, তাঁদের কলকাতা হেডকোয়ার্টার ও হায়দরাবাদের অফিসের সমস্ত কর্মীকে ১০০ শতাংশ বোনাস দিল। এই কঠিন সময়ে, কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ও তাঁদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার প্রমাণ স্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। গবেষণার ক্ষেত্রে এই বছর কর্মী সংখ্যা আরও ১৫ শতাংশ বা়ড়ানোর সিদ্ধান্তও ঘোষণা করেছে টিসিজি লাইফসায়েন্সেস।

শুভ উদ্যোগ! লকডাউনের মধ্যেই কর্মীদের উদ্বুদ্ধ করতে ১০০ শতাংশ বোনাস টিসিজি লাইফসাইন্সেসের!

এ ছাড়া এই প্রতিকূল পরিস্থিতিতে যে সকল কর্মীরা তাঁদের কাজ ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, তাঁদের বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ রিওয়ার্ডস প্রোগ্রামের পরিকল্পনা করেছে সংস্থা। এইচ আর ডিপার্টমেন্ট, কর্মীদের বাৎসরিক বেতন বাড়ানোর প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছে।

সমস্ত সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনেই টিসিজি লাইফসাইন্সেস তাঁদের অফিসগুলিতে দৈনন্দিন কাজ পরিচালনা করছে বলে নিশ্চিত করেছে। এই কারণে অফিস চলাকলীন কর্মীদের উপস্থিতির সংখ্যাকে তিন ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। তাই সারাদিনে মোট তিনটি শিফটে কাজ চলছে। কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে, অফিসে যাতায়াতের জন্য গাড়ি ও সারাদিনের সমস্ত খাবার কোম্পানি নিজ দায়িত্বে বহণ করছে।

RELATED Articles

Leave a Comment