কিছুদিন পরেই বিহারে ভোট, এর জন্য প্রচারও চলছে জোরকদমে। জায়গায় জায়গায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনী জনসভা। শাসক দল হোক বা বিরোধী, পিছিয়ে নেই কেউই। কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজী নয়। এমনই এক নির্বাচনী সভাতে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হল আরজেডি নেতা ও লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবকে। ভরা মঞ্চেই তাকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, একবার নয়, দুবার। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হতেই আবার দ্বিতীয় বার। এবারেরটা এসে পড়ল একবারে তেজস্বীর কোলে।
https://twitter.com/ANI/status/1318559056987066371?s=20
ঘটনাটি ঘটে মঙ্গলবার। বিহারের ঔরঙ্গাবাদের কুটুম্বার কংগ্রেস নেতা ও জোটের প্রার্থী রাজেশ রামের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। তিনি স্টেজে উঠতেই তার হাতে স্যানিটাইজার মাখিয়ে দিচ্ছিলেন এক কর্মকর্তা। ঠিক এমন সময়ই দর্শকের আসন থেকে একটি জুতো ছুঁড়ে মারা হয় তাকে। সেটি নিশানা মতো না লাগতেই ফের একবার জুতো ছোঁড়া হয় তেজস্বীকে লক্ষ্য করে। এবার সেটি এসে পরে তার কলের উপরেই। সূত্রের খবর, দর্শকাসনে স্টেজের খুব কাছাকাছি হুইল চেয়ারে বসেছিলেন এক ব্যক্তি। তিনিই সম্ভবত ওই জুতো ছোঁড়েন। তাকে পুলিশ ধরে নিয়ে সভার বাইরে নিয়ে যায়।
তবে এই ঘটনা একেবারেই বিচলিত করতে পারেনি আরজেডি নেতাকে। এমনকি, নিজের বক্তব্যের সময়ও একবারও তিনি এই ঘটনার উল্লেখ করেন নি। তবে আরজেডি মুখপাত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।






