কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলার নিশানায় বিজেপি নেতারা! ৩ যুব নেতা খুন

ফের একবার জম্মু-কাশ্মীরে খুন হয়ে গেলেন তিন-তিনজন বিজেপি নেতা (BJP leaders)। ক্রমাগত সন্ত্রাসবাদীদের নিশানা হচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। পুলিশ সূত্রে জানা গেছে ওয়াইকে পোরা এলাকায় গাড়িতে করে যাওয়ার পথে ঘটে এই ঘটনা। হিসেব বলছে এই ঘটনাকে নিলে বিগত কয়েক মাসে বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলার (terrorist attack) শিকার হলেন কেন্দ্রীয় শাসক দলের নেতারা। নিহত ৩ বিজেপি নেতার নাম ফিদা হুসেন ইয়াট্টুস, উমের রশিদ বেগ ও উমের রমজান হাজাম।

এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লিখেছেন, ওই তিন নেতা জম্মু-কাশ্মীরে দারুণ কাজ করছিলেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মার শান্তি কামনা করছি।

https://twitter.com/narendramodi/status/1321871826432131072

ঘটনার নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও (Omar Abdullah)। টুইট করে লেখেন, কুলগাম থেকে ভয়ঙ্কর খবর পেলাম। ৩ বিজেপি নেতার উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি।

https://twitter.com/OmarAbdullah/status/1321849535996469250

জম্মু-কাশ্মীর পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কুলগাম থানায় খবর আসে, ওয়াইকে পোরা এলাকায় ৩ বিজেপি নেতার উপরে হামলা করেছে সন্ত্রাসবাদীরা। এরপরই সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তিন বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

RELATED Articles