সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাশ্চাত্য স্থাপত্যের আদলে প্রস্তুত অযোধ্যার মসজিদের নকশা, প্রকাশ্যে এল ছবি

বেশ কিছুমাস আগেই অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জোর কদমে শুরু হল অযোধ্যায় মসজিদ তৈরির কাজও। পাঁচ একর জমির উপর গড়ে উঠবে প্রস্তাবিত মসজিদ ও হাসপাতাল। মসজিদ গঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের।

প্রকাশ্যে এল মসজিদ ও হাসপাতালের নকশা। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছেদ যে নতুন এই মসজিদ তৈরি হবে সম্পূর্ণ পাশ্চাত্য স্থাপত্যের আদলে। মসজিদের মাথায় ঐতিহ্যকে মেনে রয়েছে গম্বুজও। কিন্তু তার ধরণও সম্পূর্ণ আলাদা। মসজিদের সঙ্গে যে হাসপাতালটি তৈরি হবে, সেটির মধ্যেও থাকবে আধুনিকতার ছোঁয়া।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাশ্চাত্য স্থাপত্যের আদলে প্রস্তুত অযোধ্যার মসজিদের নকশা, প্রকাশ্যে এল ছবি

জানা গিয়েছে, সম্পূর্ণ মসজিদটি হবে সৌরচালিত। মসজিদের ভেতরে থাকবে তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা। একসঙ্গে প্রায় ২০০০ মানুহ এখানে নামাজ পড়তে পারবেন বলে জানা গিয়েছে। নামাজ পড়ার জায়গাটি হবে গোলাকৃতি।

সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরের ২৬শে জানুয়ারি এই মসজিদের ভিত্তিস্থাপন হবে বলে জানা গিয়েছে। মসজিদের তৈরির দায়িত্বে থাকা প্রধান স্থাপত্যশিল্পী এসএম আখতার জানিয়েছেন যে সাত দশক আগে ওই দিনের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। তাই মসজিদের ভিত্তিস্থাপনের ক্ষেত্রেও ওইদিনটিকেই বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন যে, এই মসজিদ চত্বরের প্রধান আকর্ষণ হবে হাসপাতাল। তা কোনও সাধারণ কংক্রিটের কাঠামো হবে না। মসজিদের সঙ্গে সামঞ্জস্য রেখে তা তৈরি হবে। উন্নত ক্যালিগ্রাফি ও ইসলামিক প্রতীক দিয়ে তা সেজে উঠবে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাশ্চাত্য স্থাপত্যের আদলে প্রস্তুত অযোধ্যার মসজিদের নকশা, প্রকাশ্যে এল ছবি

জানা গিয়েছে, নতুন প্রস্তাবিত এই মসজিদ বাবরি মসজিদের চেয়ে আকারে অনেক বড় হবে। হাসপাতালটি থাকবে মসজিদ চত্বরের ঠিক মাঝখানে। এই মাল্টি স্পেশালিটি এই হাসপাতালে ৩০০টি শয্যার ব্যবস্থা থাকবে। তবী নতুন এই মসজিদের নাম কী হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত যে, মসজিদের নাম কোনও সম্রাট বা বাদশাহের নামে হবে না।

আরও অন্যান্য খবর