FACT CHECK: ভারতে চীনা সেনার অনুপ্রবেশের মিথ্যা খবর পরিবেশন করলো দ্য হিন্দু, উঠলো প্রবল বিতর্ক!

শেষ পর্যন্ত দ্য হিন্দুকেও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নাকি মিথ্যা খবর ছড়াতে হচ্ছে। লাদাখের প্রাক্তন বিজেপি সাংসদ থুপস্তান ছেওয়াংকে উদ্ধৃত করে এই সর্বভারতীয় সংবাদপত্র দাবি করেছে যে প্যাংগং লেক এর উত্তর তীরে ফিঙ্গার টু এবং ফিঙ্গার থ্রি এখন চীনা সেনার দখলে। স্বাভাবিকভাবেই এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে।

তবে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনী থেকে এই রিপোর্টকে স্পষ্টভাবে বলা হয়েছে একটি মিথ্যা খবর। ফলে দ্য হিন্দুর সত্যনিষ্ঠতা নিয়ে ফের আরেকবার বড়োসড়ো প্রশ্ন উঠলো। ‌

ওই প্রতিবেদনে লেখা হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ বলেছেন, ‘সীমান্ত পরিস্থিতি সঙ্কটজনক। চীনা সেনারা শুধু আমাদের অঞ্চলগুলিতে আরও ঢুকে এসেছে শুধু নয়, তারা প্যাংগং তসোর ফিঙ্গার টু এবং থ্রি-এর মতো বিশিষ্ট অবস্থানগুলি দখল করেছে, এমনকি হট স্প্রিংস অঞ্চল-ও তারা পুরোপুরি খালি করেন। স্থানীয় মানুষরা আমাদেরকে জানিয়েছেন।’

তবে ভারতীয় সেনা সাফ জানিয়ে দিয়েছে যে দ্য হিন্দুর এই প্রতিবেদন সম্পূর্ণ ভুয়ো। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে যে এই প্রতিবেদনে যা তথ্য পেশ করা হয়েছে তা মিথ্যা।

এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে সীমান্তে সামরিক বাহিনী তাদের অবস্থানে স্থির রয়েছে। সীমান্ত দ্বন্দ্ব এবং সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সামরিক বৈঠক চলছে সেনা বাহিনীর কমান্ডার পদস্থ কর্মকর্তাদের মধ্যে কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। তবে ভারতে চীনা সেনার অনুপ্রবেশের খবর যে সম্পূর্ণ মিথ্যা তা ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় সরকার বারংবার স্পষ্ট করে দিয়েছে।

RELATED Articles