ভয়ঙ্কর কাণ্ড! সরকারি হাসপাতালে ছানি অপারেশন করানোই কাল, প্রায় ২৫ জন রোগীর চোখে ধরা পড়ল সংক্রমণ

Eye Infections Post-Cataract Surgery in Government Hospital: রাজ্যের একটি সরকারি হাসপাতালে (Government Hospital) ছানি অপারেশনের পর সঙ্কটময় পরিস্থিতি। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে অন্তত ২৫ জন রোগীর চোখে সংক্রমণ ধরা পড়েছে। গত শুক্রবার ও শনিবার ওই হাসপাতালেই তাদের ছানি অপারেশন করা হয়। সংক্রমণের কারণ এখনও পরিষ্কার নয়। আপাতত নতুন করে কোনো ছানি অপারেশন ওই হাসপাতালে বন্ধ রাখা হয়েছে। সংক্রমণের প্রকৃত কারণ খুঁজতে অস্ত্রোপচারে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা হচ্ছে (Eye Infections Post-Cataract Surgery in Government Hospital)

মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল (Government Hospital), যা সাধারণত নাদিয়াল হাসপাতাল নামে পরিচিত, সেখানে গত শুক্র ও শনিবার মোট ২৫ জন রোগীর ছানি অপারেশন হয়। তাদের মধ্যে ৪ জন মহিলা এবং বাকিরা পুরুষ। রোগীদের অভিযোগ, অপারেশনের পর থেকেই তাদের চোখে সংক্রমণ শুরু হয়েছে। চোখের ব্যান্ডেজ খুলতেই চিকিৎসকদের উদ্বেগ বেড়ে যায় (Eye Infections Post-Cataract Surgery in Government Hospital)। এই রোগীদের রিজিওনাল ইন্সস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই তারা বর্তমানে চিকিৎসাধীন।

অস্ত্রোপচারের পর কীভাবে সংক্রমণ ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই সংক্রমণের মূল কারণ অনুসন্ধানে প্রচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে ভবিষ্যতে যাতে নতুন কোনো রোগী এই ধরনের সংক্রমণের শিকার না হন, তাই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে (Government Hospital) আপাতত ছানি অপারেশন স্থগিত রাখা হয়েছে । অপারেশন থিয়েটারের সমস্ত যন্ত্রপাতি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত এই বিষয়ে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি (Eye Infections Post-Cataract Surgery in Government Hospital)

এই পরিস্থিতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে এবং রোগীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই হাসপাতালের (Government Hospital) ব্যবস্থাপনার গাফিলতির অভিযোগ করছেন। সরকারের তরফ থেকে এই বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে (Eye Infections Post-Cataract Surgery in Government Hospital)। রোগীদের সুস্থতার দিকে নজর দেওয়ার পাশাপাশি, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয়, সে দিকেও সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

RELATED Articles