গত ৮ই নভেম্বর ২০১৯-এ ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার শুনানিতে বিচারপতিরা বলেন যে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার মধ্যেই ৫ একর জমি দেওয়া হবে।
কিন্তু সমস্যা বাধে এই জমি নেওয়াকে নিয়েই। কারণ সুন্নি ওয়াকফ বোর্ড এখন সেই জমি নিতে নারাজ বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড-এর চেয়ারম্যান জুফার ফারুকি জানান যে, ‘জমিটা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে বিভিন্ন মত আসছে। আগামী ২৬শে নভেম্বর ২০১৯-এ আমাদের বৈঠক রয়েছে। সেখানেই সবপক্ষ মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জমি নেওয়ার সিদ্ধান্ত হয়ও, তবে শর্ত নিয়ে আলোচনা করতে হবে’।





